👁 463 Views

মাদক কারবারির বাড়িতে মিলল ৩৩ বোতল বিদেশী মদ

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর সোনাইমুড়ীতে ৩৩ বোতল বিদেশী মদসহ শীর্ষ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃত বাকের হোসেন (৪৪) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়ির মৃত আবুল বাসারের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ও কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ডজন মামলা রয়েছে।

            গত শুক্রবার (১২ই জানুয়ারি) গভীর রাতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপজেলার নজরপুর গ্রামের বেছা গাজীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ বাকের হোসেনকে তার নিজের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোনাইমড়ুী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *