
ষ্টাফ রিপোর্টারঃ কুমিল্লার লাকসামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) উদযাপিত হয়েছে। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান, কৃষি কর্মকর্তা আল-আমিন, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিওসহ বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি কুছকাওয়াজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।