হরিশ্চর চৌরাস্তায় যানবাহনে মোবাইল কোর্টে জরিমানা

            নিজস্ব প্রতিনিধি\ লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

            গত ১লা সেপ্টেম্বর সোমবার লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তায় মোবাইল কোর্ট পরিচালনাকালে উল্টাপথে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত গাড়ি চালানো এবং দ্রæত গতিতে বাইক চালানোর অপরাধে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা কর্তৃক সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় সর্বমোট ২০টি মামলায় ৩৩,৩০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং গাড়ি চালকদের দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করা হয়। সহযোগিতার জন্য ধন্যবাদ লালমাই হাইওয়ে থানা পুলিশ। উপজেলা প্রশাসন, লালমাই কর্তৃক জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *