
শহীদুল্লাহ ভূঁইয়া।। কুমিল্লা জেলার মনোহরগন্জ উপজেলার সর্ব দক্ষিণ-পশ্চিম কর্ণারে হাজার বছরের ঐতিহ্য ‘রাখাল রাজার বাড়ি’। এটি হাসনাবাদ ইউনিয়নের বর্তমান কমলপুর চৌধুরী বাড়ি- প্রায় নোয়াখালীর চাটখিল উপজেলার সন্নিকটে। যার আয়তন অর্ধশতাধিক একর। বাড়ির নির্মাণশৈলী ও কারুকার্য খচিত দালান, দেয়াল এবং গেইট মুঘল আমলের স্থাপত্যে নিদর্শন মিল পাওয়া যায়।

ইংরেজি শাসনামলে এই জমিদার হয়ে উঠেছিলেন বড় অত্যাচারী স্বৈরশাসক রূপে। বিশেষ করে মুসলিম নারীদের উপর তার কুকর্ম ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসলমানরা সোচ্চার হয়ে উঠলে রাখাল রাজা তার আত্মীয় গিরিশ চন্দ্র মজুমদার ও কালা মনা মজুমদার এর নিকট বাড়ি বিক্রি করে কোনো মতে জান বাঁচিয়ে পালিয়ে যান।
১৯৬৫ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় বাড়ির মালিক গিরিশ চন্দ্র ও কালামনা বাড়িটি স্থানীয় মজিদ পন্ডিত এর নিকট বিক্রি করে ভারত চলে যান। মজিদ পন্ডিত বড়িটির তেমন কোনো পরিবর্তন না করেই বসবাস করতে থাকেন। ১৯৭১ সালের স্বাধীনতা পরবর্তীতে উক্ত মজিদ পন্ডিতের মৃত্যুতে ওনার তিন ছেলে মালিকানার ওয়ারিশ হলেও তারা দেশের বাহিরে থাকায় এই বাড়ির প্রতি ওনারা কোনো প্রকার তদারকি করেন নি।
তন্মধ্যে এই বাড়ির একজন আমেরিকার ক্যান্সার গবেষক ডা: শামসুদ্দিন সাহেব- ২০০৬ সালের দিকে গ্রামে এসে এখানে একটি ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল করতে প্রয়াস চালান।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রকৌশলী কামরুল ইতিহাস সিদ্দিকী সাহেবের সাথে ওনার সখ্যতা থাকায় উনি প্রথমেই ৪ কিলোমিটার রাস্তা পাকা করনের প্রচেষ্টা চালিয়ে ব্যার্থ হন। এরপর স্থানীয় সংঘবদ্ধদের দুষ্টু চক্রের হাতে ওনার লোক আহত এবং মালামাল চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এতে শালিস বিচারে স্থানীয়দের অসহযোগিতায় হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অথচ, কালের স্বাক্ষী শত ঐতিহ্যের এই বাড়িতে এখন মাদকসেবিদের আড্ডা আর আনাগোনা বৃদ্ধি পেয়ে চলেছে বলে অভিযোগে শোনা যাচ্ছে। অথচ, এ ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নিলে এখানে একটি আধুনিক মানের হাসপাতাল করতে আমেরিকা প্রবাসী বাড়ির মালিক আমেরিকার ডা: শামসুদ্দিনের কোনো রকমের আপত্তি নেই বলে জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ কতেক এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের যথাযথ সদয় দৃষ্টি কামনা করেছেন।