
লাকসাম উপজেলার আজগরা এলাকায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি আজগরা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
মুলত: দেশের বৃহত্তর পরিবহন প্রতিষ্ঠান রেল ব্যবস্থাপনা দিন দিন এতিম প্রতিষ্ঠানে পরিনত হচ্ছে!
সৌজন্যে: নাসির উদ্দিন চৌধুরী/ দৈনিক লাকসাম