👁 72 Views

লাকসামে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাহী কমিটির পরিচিত সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে সম্মাননা প্রদান

            নিজস্ব প্রতিনিধি\ বাংলাদেশ শিক্ষক সমিতি লাকসাম উপজেলা শাখার নির্বাহী কমিটির পরিচিত সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে আর্থিক সম্মানী প্রদান অনুষ্ঠান গত শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সকালে লাকসাম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

            লাকসাম উপজেলা শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাহী চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম।

            বিশেষ অতিথি ছিলেন,  বাংলাদেশ শিক্ষক সমিতির  কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা  মোঃ আবদুর রহিম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, সাবেক পৌর বিএনপির সভাপতি আবুল হাসেম মানু, মনোহরগঞ্জ  উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহ সুলতান খোকন,   লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির  যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু। সভায়  লাকসাম উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার ইদ্রিস মিয়াসহ কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের  শিক্ষকবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

            সভার শুরুতে আগত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপন করেন, লাকসাম উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি  ও এনএফ এন্ড বিএন হাই স্কুলের প্রধান শিক্ষক কামাল হেসেন হেলাল।

            সব শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও নগদ অর্থ হাতে তুলে দেন, প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। মধ্যাহ্ন ভোজ শেষে সভার সমাপ্তি ঘটে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *