👁 191 Views

সাবেক এমপি বাহার ও মেয়ে সূচনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যাকান্ডের ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত হয়েছে।

            এ সময় সাবেক এমপি বাহাউদ্দিন বাহার, সাবেক  কুসিক মেয়র তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, সাবেক কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ, ইশতিয়াক সরকার বিপুসহ হত্যাকান্ডে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

            গত বুধবার দুপুরে আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরী এ চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

            উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নগরীর কান্দিরপাড় এলাকায় বিজয় শেষে বাসায় ফেরার পথে মোগলটুলী এলাকায় গুলিবিদ্ধ হন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নেতা এবং কুমিল্লা বারের সদস্য আবুল কালাম আজাদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্প্রতি ঘটনার তদন্ত শেষে পুলিশ সাবেক এমপি বাহারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। বুধবার আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ গ্রহণ করেন।

            কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সাবেক এমপি বাহার, সাবেক মেয়র সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা চার্জশিট আদালত গ্রহণ করেছেন। এ সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করব।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *