👁 330 Views

বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র-মাদক জব্দ

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। গত সোমবার (৩রা নভেম্বর) ভোররাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকা থেকে এসব অস্ত্র ও মাদক জব্দ করা হয়।

            বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে প্রায় ২০০ গজ অভ্যন্তরে অস্ত্র, মাদক ও চোরাচালান বিরোধী এ অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলটি পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে।

            ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘অভিযান সফল হয়েছে এবং সীমান্ত এলাকায় অবৈধ কর্মকান্ড প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

            তিনি আরো বলেন, ‘সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। আন্তঃসীমান্ত অপরাধ দমন, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ পণ্য পাচার রোধে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। জব্দ অস্ত্র ও মাদকদ্রব্য সম্পর্কিত প্রক্রিয়া সম্পন্নের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *