👁 288 Views

মনোহরগঞ্জে সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার পক্ষে তার সমর্থকরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত বুধবার (১৭ই ডিসেম্বর) দুপুরে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ.সভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান, সাবেক সহ.সভাপতি আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, সাবেক সদস্য সৈয়দ শাহাদাৎ হোসেন।

            ফরম সংগ্রহকারীরা জানান, দীর্ঘদিন ধরে সামিরা আজিম দোলা এলাকার মানুষের পাশে থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্ব ও জনপ্রিয়তার কারণে কুমিল্লা-৯ আসনে তিনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে দাবি করেন সমর্থকরা।

            তারা আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন পেলে সামিরা আজিম দোলা কুমিল্লা-৯ আসনে বিএনপিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবেন।

            উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সামিরা আজিম দোলার নাম আলোচনায় রয়েছে। যদিও আসনটিতে বিএনপির পক্ষ থেকে মোঃ আবুল কালামকে মনোনয়ন দেয়া হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *