লাকসাম-মনোহরগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারনা


নিজস্ব প্রতিনিধি\ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকের প্রফেসর ড. মোঃ গোলাম মোস্তফা প্রতীক বরাদ্দের পর থেকে নিয়মিত ২ উপজেলার গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে মানুষের সাথে গনসংযোগে ব্যস্ত সময় অতিবাহিত করেন। ইতিমধ্যে তিনি ২টি উপজেলায় নির্বাচন কমিটি, কেন্দ্র কমিটি গঠনের কাজও শেষ করেছেন। নির্বাচনী গনসংযোগকালে তার সাথে সমন্বয়কারী হিসেবে মিজানুর রহমানসহ দলীয় নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় প্রফেসর গোলাম মোস্তফা বলেন, ‘নির্বাচনে আমি মানুষের প্রচুর সমর্থন পেয়েছি। তিনি বলেন, বাংলাদেশের আপামর জনগনের উন্নয়নে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের কথা মানুষ এখনো স্মরন করে। জাতীয় পার্টির আমলে এদেশে বহু উন্নয়ন হয়েছে। আমি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে সর্বস্তরের জনগনের উন্নয়নে কাজ করে যাবো। এলাকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে।
তিনি বলেন, গত কয়েকদিনের নির্বাচনী প্রচারনায় আমি জনগন থেকে প্রচুর সাড়া পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের চাহিদা মোতাবেক খেদমত করতে পারি।’
