৩০ হাজারের বেশি প্রারম্ভিক বেতন, সহকারী জজ পদে আবেদন শুরু আগস্টে

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) ১৯শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জন নিয়োগ দেওয়া হবে। তবে প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কম-বেশি হতে পারে।

নিয়োগপ্রাপ্তরা জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল-২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা বেতন পাবেন। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

যোগ্যতা

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি এলএলবি (সম্মান), এলএলবি ডিগ্রি অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি আইন ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ অর্জন করতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

২০২৬ সালের ১ জুলাই তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছরের বেশি হওয়া যাবে না। বয়স নির্ধারণে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখ বিবেচনা করা হবে।

পরীক্ষা পদ্ধতি

নিয়োগ পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে।

  • প্রিলিমিনারি (MCQ): ১০০ নম্বর, পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
  • লিখিত পরীক্ষা: ১,০০০ নম্বর, গড়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
  • মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর, পাস নম্বর ৫০।

প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নির্ধারিত অনলাইন ফরম BJSC Form-I পূরণ করে আবেদন করতে হবে।

  • আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬, দুপুর ১২টা
  • আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
  • ফি জমার শেষ সময়: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট

আবেদন ফি ১,২০০ টাকা, যা টেলিটক সংযোগের মাধ্যমে পরিশোধ করতে হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *