লাকসাম থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালী ও সমাবেশ

              নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লাকসামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

              গত রোববার (১৬ই আগস্ট) বিকেলে লাকসাম থানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

              লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলীর সভপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি, লাকসাম সার্কেল) সনদ বড়–য়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, অ্যাডভোকেট বদিউল আলম সুজনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

              সমাবেশে বক্তারা বলেন, মাদকসক্ত ব্যক্তি পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

              থানার ওসি তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার