লাকসামে পুলিশের অভিযানে ৬৩ মোটর সাইকেলসহ পিকআপ ও টেম্পু আটক

              নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে ৬৩টি মোটরসাইকেল, একটি পিকআপ ও একটি টেম্পু আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৫শে আগস্ট) লাকসাম বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় ট্রাফিক পুলিশ ও লাকসাম থানা পুলিশের যৌথ উদ্যোগে সার্জেন্ট মো. মাহাবুবুর রহমান ও মো. রবিউল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং দূর্ঘটনা কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। তারা আরো জানান, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেয়া হবেনা। মোটরসাইকেল চালকসহ সব ধরনের যানবাহনে বৈধ কাগজপত্র সঙ্গে রেখে সড়কে চলাচল ও ট্রাফিক আইন মেনে চলতে হবে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, আটককৃত যানবাহনগুলো আইনগত প্রক্রিয়ার জন্য লাকসাম থানা হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, ট্রাফিক পুলিশের আকস্মিক এ অভিযানে সড়কে যানবাহন চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার