
ষ্টাফ রিপোর্টার\ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭০৯টি আবেদন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে আয় হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। ৪ দিনে বিক্রি ৩ হাজার ৩৬২টি ফরম। মোট আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
গত মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চতুর্থ দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই ফরম বিক্রি করা হয়।
বিপ্লব বড়–য়া বলেন, সরাসরি ৩২৪১টি ও অনলাইনে ১২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এবার আওয়ামী লীগ প্রতিটি দলীয় ফরমের দাম প্রায় দ্বিগুণ করে নির্ধারণ করেছে ৫০ হাজার টাকা। সে হিসাবে প্রথম দিন ৫ কোটি ৩৭ লাখ টাকার ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এই টাকা মেঘনা ব্যাংকে দলীয় অ্যাকাউন্টে জমা হবে।
দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি আবেদন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। তৃতীয় দিন সোমবার ৭৩৩টি এবং চতৃর্থ দিন গতকাল মঙ্গলবার ৩৪৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়।