প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, লিখিত পরীক্ষাসহ নিয়োগের বিভিন্ন ধাপে যোগ্যতার প্রমাণ দেওয়ার পরও অনেক প্রার্থীকে দীর্ঘ আট মাস ভেরিফিকেশনের নামে অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে রাখা হয়েছে। শেষ পর্যন্ত তাঁদের অনেককে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন থাকতে পারে। তবে চূড়ান্তভাবে নির্বাচিত কোনো প্রার্থীকে বাদ দেওয়ার ক্ষেত্রে কোন আইনি ভিত্তি, কী মানদণ্ড এবং কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা সরকারকে স্পষ্ট করতে হবে।

সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ না থাকলে কোনো প্রার্থীকে চাকরি থেকে বঞ্চিত করার কারণও প্রকাশের দাবি জানান তিনি। তাঁর মতে, সরকারি চাকরি কোনো সরকারের দয়া বা রাজনৈতিক আনুকূল্য নয়; মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ নাগরিকের অধিকারকে অস্বচ্ছ ভেরিফিকেশনের মাধ্যমে খর্ব করা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *