👁 193 Views

মুরাদনগরে মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্যকে ২টি মোটরসাইকেলসহ আটক

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে মুরাদনগর থানা পুলিশ। এর আগে শুক্রবার ভোরে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো- উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাও গ্রামের রহিজ মুন্সীর ছেলে আশরাফুল ইসলাম মুন্সী, জেলার দেবিদ্বার উপজেলার সাইলচর গ্রামের নজরুল ইসলামের ছেলে মামুন, একই উপজেলার ভিংলাবাড়ী (পান্নারপুল) গ্রামের আলম মিয়ার ছেলে ইলিয়াছ হোসেন।

            পুলিশ সূত্র জানায়, গত ১০ই ফেব্রæয়ারি রাতে নবীপুর (পূর্ব) ইউনিয়নের গুঞ্জুর গ্রামের মৃত গোপাল কৃষ্ণ দেবনাথের ছেলে প্রিয় লাল দেবনাথের মোটর সাইকেল তার নিজ বাড়ীর উঠান থেকে চুরি হয়। এ ব্যাপারে প্রিয় লাল দেবনাথ মুরাদনগর থানায় একটি অভিযোগ করেন। পরে ২৩শে ফেব্রæয়ারি গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এস আই মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ কোম্পানীগঞ্জ এলাকা থেকে আশরাফুল ইসলাম মুন্সীসহ আরো ২ সদস্যকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত দু’টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

            মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রিয় লাল দেবনাথের অভিযোগের ভিত্তিতে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরিককৃত দু’টি মোটরসাইকেল উদ্ধার হলেও প্রিয় লালের মোটর সাইকেলটি উদ্ধার হয়নি। তবে সহসা মোটর সাইকেলটি উদ্ধার হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *