👁 282 Views

রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

বেইলি রোডে আগুনের ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, এ ঘটনায় রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কেই ব্যবস্থা নিতে হবে। অগ্নিকাণ্ড রোধে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে আরও বেশি সতর্ক অবস্থান নিতে হবে।

শনিবার (২রা মার্চ) সকালে রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনার থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে।
এ দুর্ঘটনায় এখন ৪৬ জন মারা গেছেন।

এ সময় অনিয়ম করে হাসপাতাল পরিচালনা করা যাবে না বলে হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অনিয়মের বিরুদ্ধে হাসপাতাল বন্ধ নয়, তবে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া ইচ্ছা করলেই অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না।

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, অতীতে কী হয়েছে, সেগুলো মনে রাখা যাবে না। চিকিৎসকরা ভালো থাকলে সেবার মান বাড়বে, সেবা নিশ্চিত হবে। তাই চিকিৎসকদের জায়গা দিতে হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *