👁 71 Views

সিটি ব্যাংক চেয়ারম্যানের বিরুদ্ধে প্রাক্তন স্ত্রীর মামলা খারিজ

            ষ্টাফ রিপোর্টার\ বেসরকারি সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রী তাবাসসুম কায়সারের দায়ের করা বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জালিয়াতির তিনটি মামলা সম্প্রতি খারিজ করে দিয়েছেন আদালত।

            জানা গেছে, মামলাগুলো দায়ের হওয়ার পর অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত ডিবিকে তদন্তের আদেশ দেন। তদন্ত শেষে ডিবি অভিযোগের সঙ্গে বিবাদী আজিজ আল কায়সারের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে উল্লেখিত অভিযোগ হতে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। কিন্তু বাদী তাবাসসুম কায়সার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে নারাজি দরখাস্ত দাখিল করলে আদালত পুনঃতদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) দায়িত্ব দেন। পিআইবি পুনঃতদন্ত করে অভিযোগের সঙ্গে বিবাদীর কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে গত ১৭ই এপ্রিল আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। বাদী তাবাসসুম কায়সার আবারও নারাজি দরখাস্ত দায়ের করলে সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত তা নামঞ্জুর করে চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে আজিজ আল কায়সারকে মামলায় আনা সকল অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন। এ ব্যাপারে সিটি ব্যাংক চেয়ারম্যান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কয়েক শ’ কোটি টাকা হাতিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। ডিভোর্স হতেই পারে! তার সমাধানের জন্য ইসলামী শরিয়াহ আছে, পরিবারের মুরুব্বিরা আছেন। তবে দুঃখজনক যে, আমার প্রাক্তন স্ত্রীর পক্ষের বড় ভাইয়ের দায়িত্ব ছিল যে মুরুব্বির, কিংবা একই দায়িত্ব ওই পরিবারের যে বড় বোনের ছিল, তারা তাদের কাজটা করেননি বলেই সবকিছু এতটা বিশ্রী পর্যায়ে চলে যায়।’

            সিটি ব্যাংক চেয়ারম্যান দাবি করে বলেন, মূলত: একাধিকবার তদন্তে কোনো অপরাধ প্রমাণ না হওয়া সত্তে¡ও বারবার আদালতে তার প্রাক্তন স্ত্রীর নারাজি দরখাস্ত জমা দেয়ার পেছনে তাঁদের অসৎ উদ্দেশ্যই ছিল। -সৌজন্যে: সমকাল

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *