👁 403 Views

কুমিল্লায় ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি’ কনফারেন্স অনুষ্ঠিত

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলত ভবনের দ্বিতীয়তলায় সম্মেলন কক্ষে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লার বিজ্ঞ জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) নাসরিন জাহান।

            কনফারেন্সে আলোচকরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিচার প্রার্থীদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ একে অপরের পরিপূরক হিসেবে রয়েছেন। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং মামলার দ্রæত বিচার ও নিষ্পত্তির লক্ষ্যে মামলার জট-নিরসনের ক্ষেত্রে বিচারিক কার্যক্রম এর সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

            আদালত একটি মানুষের সর্বশেষ আশ্রয়স্থ’ল সেই সূত্র ধরে মানুষকে প্রকৃত বিচার পাইয়ে দেয়ার ক্ষেত্রে সভায় উপস্থিত সংশ্লিষ্ট সকলেই একটি টিম ওয়ার্ক হিসেবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায়, সমাজের বিচার প্রার্থী মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের প্রতি সভাপতি উদাত্ত আহ্বান জানান এবং সেই বিষয়ে উন্মুক্ত ও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

            বক্তারা বলেন, পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে। এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

            অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন জারীকারক মোঃ মোজাম্মেল হক মজুমদার ও গীতা পাঠ করেন জারীকারক মিল্টন চন্দ্র আচার্য্য। এরপর প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকা। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান। এরপর কনফারেন্স সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন পুলিশ ম্যাজিস্ট্রেসির কনফারেন্স ফোকাল পার্সন ও কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

            সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্বাস উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উন্মুক্ত বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার, অতিরিক্ত ডিআইজি র‌্যাংক কুমিল্লা হাইওয়ে পুলিশের এসপি মোঃ খায়রুল আলম, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, কুমিল্লা জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, বাংলাদেশ ঔষধ প্রশাসন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা, কুমিল্লা জেলা সমাজ কল্যাণ অধিদপ্তরের উপপরিচালক জেডএম মোঃ মিজানুর রহমান খন্দকার, ডিএনসি কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী মোঃ ইমরুল হাসান, কুমিল্লা ডেপুটি জেলার তৌহিদুল ইসলাম, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গির আলম ভুঁইয়া, কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন আবাদ ও কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমানসহ জেলার বিভিন্ন থানার অফিসার্স ইনচার্জগণ।

            কনফারেন্সে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন পর্যায়ের ম্যাজিস্ট্রেটগণ, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপারগণ ও জেলার বিভিন্ন থানার অফিসার্স ইনচার্জগণসহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *