👁 89 Views

কুমিল্লায় বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় শিক্ষার্থীদের সাথে বাজার মনিটরিংয়ে নেমেছে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কুমিল্লার নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীরাসহ বিভিন্ন বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম।

            ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে তা একটি ইতিবাচক দিক।  তাদের মাধ্যমেই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ নিয়ে জনসাধারণ জন সচেতনতা বাড়বে। যেহেতু শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে পারবে না তাই ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে।

            বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বাজার মনিটরিংয়ে অংশ নিয়ে শিক্ষার্থী রফিকুল ইসলাম রকি জানান, কুমিল্লাতে সাতটি টিম বাজার মনিটরিং করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিক্ষার্থীদের সাথে আসায় শিক্ষার্থীরা যেখানে অনিয়ম দেখবে সেখানেই ব্যবস্থা নেয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

            কুমিল্লা টাউন হল এলাকায় জোনাল সমন্বয়ক ৩/৪ শিহাব উদ্দিন হিমেল জানান,  শিক্ষার্থীরা আগে থেকেই বাজারে বাজারে গিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য মাইকিং করছে।  তারা দোকানদারদেরকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে উদ্বুদ্ধ করছে।  আজ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদেরকে সহযোগিতা করছেন – আমরা তাতে আরো লাভবান হবো।  কোন কোন বিষয়গুলো মনিটরিং করতে হবে শিক্ষার্থীরা সেগুলো জানতে পারছে।  আমরা চাই সকলের সহযোগিতায় বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *