👁 188 Views

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এইড’র নগদ অর্থ ও উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৩ পরিবারের মাঝে এইড কুমিল্লার উদ্যোগে নগদ অর্থসহ ওয়াশ কিট ও শেল্টার কিট বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (৬ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার বুরপৃষ্ঠ উচ্চ বিদ্যালয়ে এ নগদ অর্থ ও উপকরণ বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা নগদ এবং ওয়াশ কিট হিসেবে ১টি ঢাকনাসহ প্লাস্টিক বালতি (২০ লিটার), ১টি গোসলের সাবান, ৪টি কাপড় ধোয়ার সাবান, ২টি পুনর্ব্যবহারযোগ্য সূতি কাপড় (স্যানিট্যারি ন্যাপকিন), ১টি প্লাস্টিক মগ, ৪ প্যাকেট ওরস্যালাইন, ১ পাতা খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ১টি করে মাঝারি আকৃতির নেইল কাটার প্রদান করা হয়।
এছাড়াও পর্যায়ক্রমে বাকি ইউনিয়নসমূহে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে বলে জানান।
প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নাছরিন। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক মানুষের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে প্রায় পরিবারকে সহায়তা করেছি, বন্যাদুর্গত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য এইড কুমিল্লাকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো অনেক পরিবার বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তাদের পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা প্রয়োজন। এ ব্যাপারে বিভিন্ন সংস্থাকে অনুরোধ জানাচ্ছি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *