👁 278 Views

মুরাদনগরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভূমিদখলসহ নানা অপকর্মের প্রতিবাদে সচেতন ছাত্রসমাজের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভূমিদখল, অবৈধ ড্রেজার পরিচালনা, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা আদায়সহ নানা অপকর্মের অভিযোগে আবুল খায়েরকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা ও তারদৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে উপজেলা সচেতন ছাত্রসমাজ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র শরিফুল ইসলাম, কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের ছাত্র সালেহ মুছা সরকার, নাহিদুল ইসলাম নাঈম, আফজাল হোসেন, ছাত্রী নুসরাত জাহান, ফারজানা আক্তার উর্মি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের ছাত্র তাহসিন, বদিউল আলম ডিগ্রি কলেজের ছাত্র সাইফুল ইসলাম সরকার, কোড়েরপার আদর্শ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিহান সরকার, চান মিয়া মোল্লা ডিগ্রি কলেজের ছাত্র শফিউল্লøাহ, বেগম সুফিয়া সওকত কলেজের ছাত্র মীর আসিফ আবদুল, ছাত্রী সামিয়া জাহান নুর প্রমুখ। এ সময় মুরাদনগরকে চাঁদাবাজি ও সব ধরনের হয়রানি মুক্ত করতে নিজেদের অবস্থান স্পষ্ট করে সচেতন ছাত্রসমাজ। কেউ কোনো প্রকার অনিয়ম করার চেষ্টা করলে তাকে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *