লাকসামে বন্যার্তদের মাঝে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ত্রাণ সহায়তা

নিজস্ব প্রতিনিধি\ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি লাকসাম শাখার উদ্যোগে বন্যার্ত দেড়শ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
গত রোববার (৮ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের জলিল মেডিকেল হলের সামনে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সালাম সাকি।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি লাকসাম শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম ভূঁইয়ার পরিচালনায় ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সহ-সভাপতি প্রানেশ রায় প্রলয়, নিখিল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, তোফাজ্জল হোসেন মিশু, অফিস সম্পাদক কাজী বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক আজাদ আহমেদ, সদস্য শাহাদাত হোসেন, মামুনুর রশিদ প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, লবন, তেলসহ নিত্যপণ্য সামগ্রী।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *