👁 365 Views

চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পিছনে বাসের ধাক্কায় নারী-শিশুসহ ৪ জন নিহত

নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী-শিশুসহ ৪ জন নিহত ও অপর ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- ফেনী সদরের মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মোঃ মামুন (৫০), তাঁর শ্বাশুড়ি মাজেদা বেগম (৭০), ছেলে মোঃ সাইমান (৫ মাস) ও মাইক্রো চালক ফেনী সদরের মাষ্টার পাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারী (২৭)। গত শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নানকরা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের নানকরা এলাকায় শুক্রবার সকাল ছয়টায় ঢাকামুখী একটি মাইক্রোবাস (ঢাকামেট্টো-চ- ১৩-৩৬৬২) সামনে একটা ট্রাক দাঁড়ানো থাকায় গতি কমিয়ে দেয়। এ সময় পিছনে দ্রæত গতিতে থাকা স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গতি কন্ট্রোল করতে না পেরে মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে দুমড়ে মুচড়ে নিচে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ও শিশুসহ চারজন নিহত হন। নিহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী। এসময় মাইক্রোবাসে থাকা মামুনের স্ত্রীসহ আরও কয়কজন আহত হয়েছেন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত মোঃ মামুনের ভাই মোঃ হানিফ জানান, মামুন ঢাকা একটি হসপিটালে চাকুরী করেন। তিনি বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে ২ দিন আগে ফেনীতে আসেন। তিনি আজ সকালে স্ত্রী, সন্তান ও শ্বাশুড়িকে নিয়ে মাইক্রোবাসযোগে ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। কিছুক্ষণ পরে শুনি তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *