পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম মঙ্গলবার

            ষ্টাফ রিপোর্টার\ বাংলাদেশের আকাশে গত বৃহস্পতিবার কোথাও ১৪৪৬ হিজরি সালের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার পবিত্র রবিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হয়। শনিবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা করা হবে। সে হিসেবে ১৫ই অক্টোবর মঙ্গলবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আঃ আউয়াল হাওলাদার। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

            সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *