👁 95 Views

চাটখিলে ধসে পড়ার ৪ মাসেও সংস্কার হয়নি খিলপাড়া ব্রিজ

            নিজস্ব প্রতিনিধি॥ চাটখিল উপজেলার খিলপাড়া বড় ব্রিজটি ধসে পড়ার ৪ মাস অতিবাহিত হলেও এর কোনো সংস্কার কাজ করা হয়নি। এতে করে ব্রিজ দিয়ে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। চরম দুর্ভোগ পোহাচ্ছে জনগণ।

            জানা গেছে, খিলপাড়া বাজার থেকে ২০০ গজ পূর্বদিকে খিলপাড়া-নয়নপুর সড়কে খালের ওপরে এ ব্রিজটি নির্মিত। সেপ্টেম্বর মাসের প্রলয়ঙ্করী বন্যায় এটি ধসে পড়ে। এতে করে সড়কের সঙ্গে ব্রিজের পশ্চিম অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ব্রিজটি ধসে পড়ার কারণে খিলপাড়া বাজারে মালবাহী সকল যানবাহন বন্ধ হয়ে যায়। মালামাল নিয়ে যানবাহনে আসতে নানা সমস্যাসহ গুনতে হচ্ছে বেশি ভাড়া।

            খিলপাড়া বাজারের ব্যবসায়ী নূর আলম বিপ্লব জানান, ব্রিজটির সমস্যার কারণে বাজারে মালামাল আনতে তাদের খরচ বেশি পড়ে। ব্রিজটি ধসে পড়ার পর খিলপাড়া বাজারের ব্যবসায়ী নূরনবীর উদ্যোগে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ ও কাঠ দিয়ে যে ব্রিজ নির্মাণ করে জনগণের চলাচলের ব্যবস্থা করা হয় এখনো সেটি বহাল রয়েছে। প্রলয়ঙ্করী বন্যায় ব্রিজটি ধসে পড়ার পর তাৎক্ষণিক উপজেলা এলজিইডি’র সংশ্লিষ্ট লোকজন সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

            উপজেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রাহাত আলী পাটোয়ারী জানান, ব্রিজটি নির্মাণে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। টেন্ডার আহ্বানসহ এটি নির্মাণের অন্যান্য কাজ অতি অল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *