👁 359 Views

পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর জেলহাজতে

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামে শশুরের যৌন লালসার শিকার হয়ে অন্তঃসত্ত¡া হয়েছেন পুত্রবধু। এ ঘটনায় ভিকটিম গৃহবধূর বাবা বাদি হয়ে শশুর ছেরু মিয়া, জামাতা সাইফুল ইসলাম ও শাশুড়ি আয়েশা বেগমের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পরপরই অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

            গত শনিবার (২২শে মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

            মামলার বিবরণে জানা গেছে, ৭ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ছেরু মিয়ার ওমান প্রবাসী ছেলে সাইফুল ইসলামের সাথে কাশিনগর ইউনিয়নের বাসিন্দা নাসিরের মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই শাশুড়ির অসুস্থতার কথা বলে শ্বশুর ছেরু মিয়া নববধূকে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। ৪ মাস আগে ওমান থেকে ছুটিতে দেশে ফিরে তার স্বামী নববধূর সাথে স্বাভাবিকভাবে সংসার করতে থাকে।

            সম্প্রৃতি শারিরীক অসুস্থতার কারনে স্বামী সাইফুল তার স্ত্রীকে মিয়াবাজারে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফী করালে ৭ মাসের অন্তঃসত্ত¡া বলে ডাক্তার রিপোর্ট দেয়। ওই নববধূ তার শ্বশুরের দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি স্বামীকে জানালে উল্টো নববধূকে বেধড়ক পিটিয়ে জখম করে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। পরে ধর্ষণের শিকার ওই গৃহবধূর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

            মামলার বাদি নাসির বলেন, ‘মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। বর্তমানে তাকে এক নিকটাত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে।’

            চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। বিচারার্থে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *