👁 125 Views

প্রধান উপদেষ্টার সঙ্গে আজ দুই দফায় সাক্ষাৎ করবেন ২০ নেতা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রোববার বিকেলে দুই দফায় বৈঠক করবেন ২০ জন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রথম দফার বৈঠক বিকেল ৫টায় এবং দ্বিতীয় দফার বৈঠক সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

প্রথম দফার বৈঠকে অংশ নেবেন:

  • এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ

  • নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

  • বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক

  • গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

  • রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম

  • এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু

  • সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম

  • বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া

  • জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস

  • জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

দ্বিতীয় দফার বৈঠকে উপস্থিত থাকবেন:

  • হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

  • বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

  • খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের

  • হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদি

  • জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

  • গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

  • বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার

  • ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি

প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, কিছু দলের সঙ্গে যোগাযোগ করে নেতাদের পূর্ণাঙ্গ নাম ও পদবি নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, অধ্যাপক ইউনূস পদত্যাগের চিন্তা করছেন—এমন খবরে গত বৃহস্পতিবার রাত থেকেই রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়। এই পটভূমিতে বিভিন্ন রাজনৈতিক দলের আগ্রহে প্রধান উপদেষ্টার সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে।

গতকাল শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা তাঁর সঙ্গে বৈঠক করেন। আজও সেই ধারাবাহিকতায় বৈঠক চলবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *