👁 314 Views

চৌদ্দগ্রামে খালে ময়লা ফেলায় ২ ভাঙারী দোকান সিলগালা

            নিজস্ব প্রতিনিধি\  কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফুটপাথ অবৈধ দখল, খাল নালায় ময়লা আবর্জনা ফেলা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। এ সময় বিভিন্ন মালামাল জব্দ, প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা করা হয়।

            জানা গেছে, গত রোববার পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে খাল নালায় ময়লা আবর্জনা না ফেলতে ভাঙারি দোকান ও ফলের আড়ৎদারকে সতর্ক করা হয়। এছাড়া সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ দেয়া হয়। পরদিন সোমবার (২৩শে জুন) বিকেলে বাজার এলাকায় অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। এসময় খালে আবর্জনা ফেলা ও সরকারি জায়গায় মালামাল রাখার অপরাধে নতুন সড়কের পাশে খায়ের মার্কেটে দু’টি ভাঙ্গারি দোকান সিলগালা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এরপর মহাসড়কের উপর ও ফুটপাথে অবৈধ দোকানের মালামাল জব্দ করা হয় এবং আছু শাহ ফকির রোডের মাথায় এক দোকানিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সড়কের তৃপ্তি হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্ততের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

            এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত একমাস বিভিন্ন খাল ডোবা নালা পরিষ্কার করা হয়। এরপর খাল ডোবা নালার আশপাশের প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয় ময়লা আবর্জনা না ফেলতে। নির্দেশ অমান্য করে খালে ময়লা ফেলার অপরাধে দু’টি ভাঙারি দোকান সিলগালা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ফুটপাথ দখল করে চলাচলে বিঘœ সৃষ্টি করায় একজনকে ১ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্ততের অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *