কুমিল্লায় বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী

            ষ্টাফ রিপোর্টার\ গত বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৭৫তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২ মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বার্ড-এর সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য প্রশিক্ষণার্থীদের আহবান জানান। সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন, বার্ড-এর প্রশিক্ষণ বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন। কোর্সটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, জোনায়েদ রহিম, যুগ্মপরিচালক বার্ড। কোর্সটির সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, মোঃ রয়েল খান, সহকারী পরিচালক, বার্ড। এছাড়া কোর্সটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, বার্ডের উপপরিচালক রাখি নন্দী। এ প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *