দোকানপাট ও শপিং মল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

জ্বালানি সংকটের কারণে আগে নির্ধারিত সময় পরিবর্তন করে দেশের সব দোকানপাট ও শপিং মল এখন সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আগে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত থাকলেও ব্যবসায়ীদের আবেদনের পর তা পুনর্বিবেচনা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার শুরুতে সন্ধ্যা ছয়টার মধ্যে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আজ থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল।

তবে দোকান মালিক সমিতির নেতারা সময় বাড়ানোর দাবি জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেন।

সরকার জানিয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *