নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

            নিজস্ব প্রতিনিধি\ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা জেলার নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু, সাবেক পৌর মেয়র আবদুল মালেকসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্যরা হলেন, কুমিল্লা জেলার লাঙলকোট খাটাচৌ হাজীবাড়ি এলাকার আব্দুর রাজ্জাক সুমন ও ঢালুয়া বড় বাড়ি এলাকার ইউসূফ ভূইয়া। দুদকের আবেদন সূত্রে জনা যায়, অভিযোগ সংশ্লিষ্ট এসব ব্যক্তিদের বিরুদ্ধে টেন্ডারবাজি, পদ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগগুলো অনুসন্ধানাধীন রয়েছে। তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন বলে আবেদন করেন দুদক।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *