বিএনপির জন্য মায়াকান্না করছেন ওবায়দুল কাদের

            ষ্টাফ রিপোর্টার\ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির জন্য চিলের মতো মায়াকান্না করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, ‘মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়াকান্না করে ওবায়দুল কাদেরের কান্নাও সেই রকম। তিনি মাঝে মধ্যে আওয়াজ দেন বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, বিএনপি ক্লান্ত, হতাশ। আওয়ামী লীগ যে ভেতর থেকে ধসে গেছে, ভেঙে গেছে- এটা চাপা দেওয়ার জন্যই তিনি বিএনপিকে নিয়ে এসব কথা বলছেন।’

            গত সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ সব রাজবন্দির ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও মুক্তির দাবিতে এক মানববন্ধনে রিজভী এসব কথা বলেন। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে হাবিব-উন- নবী খান সোহেল মুক্তি পরিষদ।

            রিজভী বলেন, প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে। মানুষ তিন বেলা খেতে পায় না। আজও মায়ের গর্ভ থেকে যে শিশুটি জন্মগ্রহণ করছে, তার ঋণ হচ্ছে এক লাখ টাকারও বেশি। তার পরও তিনি (শেখ হাসিনা) ঋণ নিতে চাচ্ছেন।

            ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহঅর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল কবির, সাদরুজ্জামান প্রমুখ।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *