মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত হয় একটি রাসায়নিকের গুদাম থেকে, যা পাশের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিকেল সোয়া ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “আগুনে নয়জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

তিনি জানান, লাশগুলো পোশাক কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে কারখানার সামনে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তালহা বিন জসিম আরও বলেন, “পোশাক কারখানার পাশেই রাসায়নিকের গুদাম ছিল। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক থেকে উৎপন্ন বিষাক্ত গ্যাসে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে।”

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন লাগে। পোশাক কারখানাটি সাততলা ভবনে অবস্থিত। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার–অক্সাইড মজুত ছিল।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *