সচিবালয় অভিমুখী লংমার্চে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা দিল পুলিশ

তিন দফা দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চে যাত্রা করা এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের হাইকোর্ট মোড়ে আটকে দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মিছিলটি হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়।

এর আগে বিকেল চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লংমার্চ শুরু হয়। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী শহীদ মিনারে ঘোষণা দেন, বিকেল চারটার মধ্যে সরকার প্রজ্ঞাপন জারি না করায় তারা সচিবালয় অভিমুখে লংমার্চে যাত্রা করবেন।

ঘোষণার পর শিক্ষক–কর্মচারীরা শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হতে থাকেন। তবে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। হাইকোর্ট মোড় ও শিক্ষা ভবনের সামনে দুই স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়। এছাড়া শিক্ষা ভবনের সামনে দুটি জলকামান ও দুটি সাঁজোয়াযান প্রস্তুত রাখা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *