সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার ইসির ওয়েবসাইটে প্রতিটি কেন্দ্রে ভোটের বিস্তারিত ফলাফল উন্মুক্ত করা হয়েছে। এতে সংশ্লিষ্ট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা, প্রদত্ত ভোট, প্রাপ্ত ভোট এবং প্রার্থীদের ভোটের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর একই রাতে ওই আসনের গেজেট প্রকাশ করা হয়। এর আগে ১২ ফেব্রুয়ারি সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।

মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪-এর ফলাফল ঘোষিত হয়নি। বাকি ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *