সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি হেফাজতে

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, আটক করার পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন।

পরে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, এক আত্মীয়ের বাসা থেকে ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২ সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় এ পদে ছিলেন।

জুলাই গণ–অভ্যুত্থান-সংক্রান্ত সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তাঁর নামসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *