👁 137 Views

অন্তর্ঘাতকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান আসিফ মাহমুদের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্ঘাতকারীরা বারবার ব্যর্থ হলেও নতুন ষড়যন্ত্র নিয়ে ফিরে আসে—তাই তাদের বিষয়ে সদা সতর্ক থাকতে হবে।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ আরও লেখেন, “আজ বাংলাদেশপন্থীদের জয়ের পথ সুগম হয়েছে।”

পোস্টে তিনি উল্লেখ করেন, “এই বোঝাপড়া যদি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে অব্যাহত থাকে, তবে বাংলাদেশের বিজয় নিশ্চিত।”

একইসঙ্গে অন্য একটি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লন্ডনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের ছবি শেয়ার করেন। ছবিগুলোর একটিতে বৈঠক শুরুর আগে দুই নেতার হাস্যোজ্জ্বল করমর্দনের মুহূর্ত তুলে ধরা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *