👁 338 Views

অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রক্ত দূষিত করছে: ডোনাল্ড ট্রাম্প

            ষ্টাফ রিপোর্টার\ আসন্ন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করতে অবৈধ অভিবাসী তাড়ানোর পাশাপাশি অভিবাসন-প্রক্রিয়াই কঠিন করে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রক্ত দূষিত করছে।’ গত শনিবার (১৬ই ডিসেম্বর) নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এই মন্তব্য করেন।

            উক্ত সভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ওরা (অবৈধ অভিবাসী) আমাদের দেশের রক্ত বিষাক্ত করে তুলছে। দক্ষিণ আমেরিকা ছাড়াও এশিয়া, আফ্রিকাসহ সারা বিশ্ব থেকেই তারা আমাদের দেশে আসছে।’

            এ সময় তিনি জানান, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের নিষিদ্ধকরন ও বৈধ অভিবাসনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। ্রাম্প এর আগে গত সেপ্টেম্বরে একটি ডানপন্থী ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারেও ‘রক্ত বিষাক্ত করে তোলা’ শব্দগুলো ব্যবহার করে বক্তব্য রেখেছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *