👁 489 Views

আগামীকাল রোববার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল রোববার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর আগে কবে, কোন তারিখের টিকিট বিক্রি করা হবে, তা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

গত ১৩ই মার্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে জানিয়েছিলেন বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী।  তিনি জানান, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা দুইটা থেকে।

৩ এপ্রিলের আগাম টিকিট কাল দেওয়া হবে আগামীকাল ২৪ মার্চ, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট দেওয়া হবে।

এছাড়া ৩ এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket. railway. gov. bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে পারবেন যাত্রীরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *