👁 18 Views

আমরা কোন ব্যক্তি বিশেষের জন্য নয় বরং ধানের শীষের পক্ষে কাজ করে যাবো

            নিজস্ব প্রতিনিধি\ মনোহরগঞ্জ উপজেলার ৬নং মৈশাতুয়া  ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) সন্ধ্যায় শমসেরপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক  ও  দৈনিক আজকের জীবন সম্পাদক সফিকুর রহমান সফিক।

            প্রধান অতিথির বক্তব্যে সফিকুর রহমান বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার জন্যেই কাজ করবো। আমরা কোন ব্যক্তি বিশেষের জন্য নয়; বরং ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী। শহীদ জিয়ার মৃত্যুর পরও দেশীয় কিংবা আন্তর্জাতিকভাবে কেউই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেননি। আমরা একজন সৎ ও দেশপ্রেমিক নেতার কর্মী হতে পেরে গর্বিত। আমরা কোন দল থেকে আসিনি। আমরা বিএনপিতে ছিলাম, আছি এবং মৃত্যু পর্যন্ত থাকবো।

            সফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় দীর্ঘ ১৫ বছর দেশ চালিয়েছে। তাদের নেতা-কর্মীরা ভিন্ন মতাদর্শের লোকদের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে। তাদের কৃতকর্মের জন্য আজ তারা এলাকা ছাড়া, দেশ ছাড়া। যারা অতীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, বাড়িঘর ভাংচুর-লুটপাট করেছে তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী। তাদের শাস্তি পেতেই হবে। তাদের ক্ষমা নেই।

 ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে ও যুবদল নেতা কামরুল শাহীন মজুমদারের পরিচালনা  সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব  জহিরুল  ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক নাজমুল হাসান,  যুবদল নেতা আশিক জামাল  হোসেন, মহিন উদ্দিন  জুয়েল,  ছাত্রদল নেতা মাসুদ আলম প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *