👁 493 Views

আমেরিকায় অবৈধ পথে ঢুকতে গিয়ে ১ বছরে ৯৭ হাজার ভারতীয় গ্রেপ্তার

            বিশেষ সংবাদদাতা\ স্বপ্নের দেশ আমেরিকায় অবৈধ পথে ঢুকতে গিয়ে গত এক বছরে অন্তত: ৯৭ হাজার ভারতীয় গ্রেপ্তার হয়েছে। এদের মাঝে ৩০ হাজার ১০ জনকে কানাডিয়ার এবং ৪১ হাজার ৭৭০ জনকে মেক্সিকান সীমান্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। বাকিরা অন্য পথে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার হয়েছে।

            উল্লেখ থাকে যে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয়দের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার প্রচেষ্টার হার ক্রমে ক্রমে বেড়েই চলেছে। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্রেপ্তার হওয়া ভারতীয়দের সংখ্যা পাঁচ বছর আগের তুলনায় প্রায় ৫ গুণ বেশি।

            মার্কিন সিনেটর জেমস ল্যাঙ্কফোর্ড গত ২রা অক্টোবর সিনেট অধিবেশনে বলেছেন, অবৈধ অনুপ্রবেশের সময় লোকেরা প্রায় চারটি ফ্লাইট নিয়ে থাকে। তারা বলে যে, তারা ফ্রান্সের মতো দেশে যাচ্ছে, আবার কাছের বিমানবন্দর দিয়ে মেক্সিকাতে যায়। এরপর ভাড়া করা বাসে সীমান্তে এসে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (ইউসিবিপি) তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ভারতীয়দের চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে: ১.পরিবারের সঙ্গে আসা শিশু, ২.পরিবারের সঙ্গে আসা একক ব্যক্তি, ৩.একক ব্যক্তি এবং ৪.সঙ্গীহীন প্রাপ্তবয়স্ক। এই চার শ্রেণির মধ্যে একক ব্যক্তির পরিমাণই সবচেয়ে বেশি। এদের মধ্যে ২০২২-২৩ সালের সময়সীমাকালে প্রায় ৮৪ হাজার প্রাপ্তবয়স্ক ভারতীয় যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা করাকালে গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৭৩০ জন পরিবারের সঙ্গে আসা শিশু বাচ্চাও রয়েছে।

            ইউসিবিপি’র তথ্যানুসারে, ২০১৯-২০ সালে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিল ১৯ হাজার ৮৮৩ জন ভারতীয়। ২০২০-২১ সালে গ্রেপ্তার হয়েছিল ৩০ হাজার ৬৬২ জন ভারতীয় এবং ২০২১-২২ সালে ৬৩ হাজার ৯২৭ জন ভারতীয় গ্রেপ্তার হয়েছিল।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *