👁 339 Views

ইউরিয়া সার আমদানিতে সৌদি আরবের সঙ্গে জিটুজি চুক্তির নীতিগত অনুমোদন

চলতি অর্থবছরে ইউরিয়া সার আমদানির উদ্দেশ্যে সৌদি আরবের সঙ্গে একটি সরকারি পর্যায়ের (জিটুজি) চুক্তি স্বাক্ষরের প্রস্তাব আজ নীতিগতভাবে অনুমোদন করেছে সরকার।

এই চুক্তি সৌদি আরবের সাবিক এগ্রিনিউট্রিয়েন্টস কোম্পানি এবং বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর মধ্যে স্বাক্ষরিত হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির ২৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ উপদেষ্টা।

এছাড়া চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত জলিল টেক্সটাইল মিলস লিমিটেডকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তাবও নীতিগত অনুমোদন পেয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীনস্থ এ মিলের জমি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ)-এর চট্টগ্রাম অঞ্চলের কার্যক্রম সম্প্রসারণে ব্যবহৃত হবে।

সভায় সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবগণ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *