
হিজবুল্লাহ, হামাস ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ নেতাদের হত্যা এবং লেবাননে হামলা বৃদ্ধির প্রতিশোধ হিসেবে ইসরাইলে হামলা চালিয়েছে ইরান। তেহরান ও এর আঞ্চলিক মিত্ররা ইসরাইলের বিরুদ্ধে কখনো পিছু হটবে না।
চার বছরেরও বেশি সময় পর তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।
খামেনি বলেন, ইসরাইলে ইরানের হামলা ‘বৈধ’। শীর্ষ নেতাদের হত্যা করে এ অঞ্চলের প্রতিরোধ দমানো যাবে না।
তিনি বলেন, ইরানের অভিযানগুলো ছিল রক্তপিপাসু ওই জঘন্য অপরাধী চক্রের বিরুদ্ধে।