👁 102 Views

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ১৭ই জুন

            ষ্টাফ রিপোর্টার\ গত ১১ই এপ্রিল বাংলাদেশে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। তার এক দিন আগে ১০ই এপ্রিল সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হয়। নিয়ম অনুযায়ী ঈদুল ফিতরের ঠিক ২ মাস ১০ দিন পর ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের নিয়ম।

            বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী এবার (২০২৪ সালে) ১০ই জিলহজ বা ঈদুল আজহা হতে পারে জুন মাসের ১৬ তারিখ।

            বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন ঈদুল আজহা পালন করা হয়। সেই হিসেবে জুন মাসের ১৭ তারিখ বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *