👁 370 Views

একুশে পরিবহন বাস চাপায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় একুশে পরিবহনের একটি বাসের চাপায় ২ শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন একই পরিবারের। তারা হলো- মা ও তার ২ কন্যাসন্তান। গত সোমবার (২২শে এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৪ জনকে চাপা দিয়ে বাসটি পালিয়ে গেলেও একই পরিবহনের অন্য একটি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ।

            নিহতরা হলেন- পাশের তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের রফিক মিয়ার স্ত্রী শাহিনুর আক্তার (২৪), তার দুই শিশু মেয়ে জান্নাত আক্তার (৪) ও সামিয়া আক্তার (৩) এবং একই উপজেলার কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবর নেছা (৫০)।

            স্থানীয়দের বরাত দিয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট অহিদুজ্জামান বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়ক পার হচ্ছিলেন ওই পথচারীরা। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া গতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

            তিনি বলেন, চাপা দেয়া বাসটি পালিয়ে গেলেও একই পরিবহনের অন্য একটি বাস আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *