👁 184 Views

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ পুনর্নির্ধারণ করে ২৫ জানুয়ারি করা হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে ঢাকা বোর্ড। বৃহস্পতিবার বিকেলে জারি করা বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। এরপর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলবে ১৪ জুন পর্যন্ত।

উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সে হিসাবে এবার পরীক্ষা ১১ দিন দেরিতে শুরু হচ্ছে। এছাড়া মাঝখানে ছুটি থাকায় ব্যবহারিক পরীক্ষাও তুলনামূলকভাবে পরে অনুষ্ঠিত হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *