👁 485 Views

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। গত রোববার (২৩শে ফেব্রæয়ারি) দিবাগত মধ্যরাতে ধর্মপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (২৪শে ফেব্রæয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।

            গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত শিপন মিয়ার ছেলে আশিক (৩২), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের ছেলে জামিল হোসেন (১৯), কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মো. জাকির হোসেনের ছেলে জিসান (১৯) এবং জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বিল্লালের ছেলে আসিফুর রহমান প্রকাশ আসিফ (২২)।

            র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ২টি বাটালি, ১টি টর্চ লাইট ও ৫ গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করা হয়। নগরীতে চুরি-ছিনতাই রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা মহানগরীর ধর্মপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

            র‌্যাব কুমিল্লার কম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন।

            তারা কুমিল্লা রেল স্টেশনের আশপাশে অবস্থান করেন এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিষ হাতিয়ে নেন। জিনিসপত্র দিতে না চাইলে দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়-ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন।

            তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *