👁 406 Views

কুমিল্লায় পৌনে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে কুমিল্লা—১০ বিজিবি ব্যাটালিয়ন পৌনে ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি মালপত্র জব্দ করেছে।

            গত ১১ই নভেম্বর বিকেলে কুমিল্লা—১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা রসুলপুর রেলওয়ে স্টেশন থেকে অবৈধ এসব মালামাল জব্দ করা হয়।

            অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে টাস্কফোর্স দল অভিযান পরিচালনা করে।

            এ সময় ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাল, ফুচকা এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। তবে মালপত্রের সঙ্গে কাউকে আটক করা যায়নি।

            টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন, কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টে্রট মো. সরোয়ার জাহান। এ সময় বিজিবি ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

            এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টে্রট মো. সরোয়ার জাহান বলেন, জব্দকৃত চোরাচালানি মালপত্র বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। চোরাচালান বন্ধে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *