👁 388 Views

কুমিল্লায় বৈষম্য নিরসনে ২৫ ক্যাডারের কর্মকর্তাদের মানববন্ধন

            ষ্টাফ রিপোর্টার॥ উপসচিব পদে কোটার অবসানসহ চার দফা দাবিতে কুমিল্লা নগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। গত বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি চেষ্টার প্রতিবাদ, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিলসহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, কুমিল্লা ইউনিট’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

            মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান, মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার পরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন পোদ্দার, চিকিৎসক তাসলিমা বেগম, বিসিএস শিক্ষা সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, উপসচিব পদে পদোন্নতিতে ৫০ শতাংশ প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি ৫০ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে নেয়ার কথা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি- নিজ নিজ পেশাভিত্তিক মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিতে হবে, উপসচিব পদে নিয়োগ হবে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারে আলাদা নিয়োগ পরীক্ষার প্রস্তাব বাতিল করতে হবে। নতুন বাংলাদেশ হতে হবে বৈষম্যমুক্ত। বৈষম্য থেকে মুক্তির দাবিতে তাদের সন্তানরা, ভাইয়েরা প্রাণ দিয়েছেন। কিন্তু প্রশাসন ক্যাডার আজ সবার মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছে। সব ক্যাডারদের নিয়ন্ত্রণ তাদের হাতে। এটা হতে পারে না।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *